NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

‘টুয়েলভথ ফেইল’ বানিয়ে আলোচনায় বাবা, ছেলে অভিষেকে সেঞ্চুরি করে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

‘টুয়েলভথ ফেইল’ বানিয়ে আলোচনায় বাবা, ছেলে অভিষেকে সেঞ্চুরি করে

দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছে ‘টুয়েলভথ ফেইল’ সিনেমাটি। শুধু এতটুকু বললে হয়তো কমই বলা হবে। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের ওপর ভিত্তি করে বানানো সিনেমাটি তৈরি করে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। এই আলোচিত পরিচালকের ছেলে অগ্নি চোপড়া আলোচনায় এসেছেন ভারতের প্রতিদ্বন্দ্বিতামূলক ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফির অভিষেকে শতক হাঁকিয়ে।

 

 

সিকিমের বিপক্ষে মিজোরামের হয়ে খেলতে নেমে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করেন অগ্নি। ১৭৯ বলে ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় ইনিংসেও তিনে নেমে ৯২ রানের একটি ইনিংস খেলেন অগ্নি। তাঁর এমন ব্যাটিংয়ে সিকিমকে ফলোঅন করিয়েও ম্যাচটি জিততে পারেনি মিজোরাম।

 

 

স্বীকৃত ক্রিকেটে মোটে তিন মাস হলো খেলছেন অগ্নি। ভারতের ঘরোয়া ক্রিকেটে সাতটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ওয়ানডেতে করেছেন ১৭৪ রান। সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় ১৫০.৯৬ স্ট্রাইক রেটে করেছেন ২৩৪ রান।