NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত তিন জনপ্রিয় অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৫ এএম

জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত তিন জনপ্রিয় অভিনেত্রী

বাংলাদেশে জুয়া নিষিদ্ধ হলেও এসব জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করতে দেখা যায় অনেক পরিচিত ও জনপ্রিয় মুখকে। এবার দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপ ‘বাবু ৮৮’ সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। গত বছরের শেষে দিকে অপু বিশ্বাসের নাম জড়িয়ে অ্যাপটি ব্যাপক প্রচারণাতেও অংশ নেয়। নতুন বছরের শুরুতে অ্যাপটিতে অপু বিশ্বাসের একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়।

 

 

ভিডিওতে দেখা যায়, নতুন বছরের শুভেচ্ছার পাশাপাশি এই খেলায় যুক্ত হওয়ার আহ্ববান জানাচ্ছেন এই অভিনেত্রী। তাছাড়াও, ‘বাবু ৮৮’এর ফেসবুক পেজে ২০২৪ সালের অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অপু বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে।

তবে অপু বিশ্বাস ভিডিওটি ভুয়া বলে দাবি করছেন। নায়িকা জানিয়েছেন ওই ভিডিওটি ভুয়া।

 
তিনি কোথাও এমন ভিডিও পোস্ট করেননি। তবে ভিডিওটি যে ভুয়া এমন কোনো তথ্য জোরালোভাবে জানাতে পারেননি অপু। ভিডিওটিতে অপুর কণ্ঠ পরিবর্তন বা লিপ রিডিংয়ে অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়নি। বরং তাঁকেও বেশ সাবলীল মনে হয়েছে।
 

 

শুধু অপু বিশ্বাস নয়, ভারতের উইনবাজি নামের একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে সঙ্গে জড়িয়ে আছেন অভিনেত্রী জয়া আহসান ও নুসরাত ফারিয়া। সাইটটির সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় এই দুই অভিনেত্রীর ছবি। তবে তারকাদের কেউই এসব নিয়ে মুখ খুলতে চাননি। যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।