NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

এক হচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

এক হচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া?

কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল ভাঙন ধরেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সংসারে। ইতিমধ্যে মেয়েকে নিয়ে নাকি স্বামীর বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে নিয়ে অন্যত্র থাকেন তিনি। এমন খবরও চাউর হয়, শ্বশুর অমিতাভ বচ্চনও তাঁর ছেলের বউয়ের ইনস্টাগ্রাম আইডি আনফলো করে দিয়েছেন।

 
 

 

তবে বিচ্ছেদের জল্পনা অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি পরিবারের কেউই। তবু গত বছরের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল তাদের নিয়ে চর্চা।

কিন্তু এসব ছাপিয়ে নতুন বছরের শুরুতেই সবাইকে চমকে দেন এই দম্পতি। তাঁদের একসঙ্গে ‘আর্চিজ’-এর প্রিমিয়ারে, আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে দেখা গেছে।

 
যদিও সেখানে ঐশ্বরিয়া আড়ষ্ট ছিলেন বলে অনেকের দাবি। তবে এবার শ্বশুর অমিতাভ, মেয়ে আরাধ্যা ও স্বামী অভিষেকের সঙ্গে চুটিয়ে আনন্দ করলেন অভিনেত্রী। তা-ও আবার খেলার মাঠে। অভিষেক নিজে ‘জয়পুর পিংক প্যান্থার্স’ কাবাডি দলের মালিক।
 
৬ জানুয়ারি সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে স্বামীর কবাডি দলের হয়ে গলা ফাটান ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যা, যোগ্য সঙ্গত করেন শ্বশুর অমিতাভও।

 

ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রভাবশালী দৈনিক জানাচ্ছে, গ্যালারির দর্শকের আসনের প্রথমে বসেছেন অভিষেক, পাশে বাবা অমিতাভ। তাঁদের পাশে ঐশ্বরিয়া আর শেষে আরাধ্যা। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকে যেন স্বস্তি পেয়েছেন অনুরাগীরা। যদিও অনেকেই আবার অভিষেকের আঙুলের বিয়ের আংটি আছে কি না, সেই নিয়ে গোয়েন্দাগিরি চালিয়েছেন।

 
নেতিবাচক মন্তব্য করতে ছাড়েননি কেউ কেউ। তবে কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল, তারই যেন উত্তর দিল বচ্চন পরিবার। তাঁরা যে একসঙ্গেই আছেন, সে কথাই বুঝিয়ে দিলেন ঐশ্বরিয়া-অভিষেক।