NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

পুরনো বছরের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সোনম কাপুর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:০২ পিএম

পুরনো বছরের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সোনম কাপুর

মা হওয়ার পর গত বছর বড় পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। একদিকে তাঁর জীবনে স্বামী-সন্তান, অন্যদিকে অভিনয়। দুই দিক সামলে গেল বছরটা খারাপ কাটেনি সোনমের। ছেলের জন্মের পর থেকে নিজেকে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন তিনি।

 
আনন্দ আহুজাকে বিয়ে করার পর থেকেই কাজ কমিয়েছিলেন। ২০২৩ সালটা কেমন কাটিয়েছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে এক পোস্টে সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন  তিনি। সোনম কাপুর জানান, ‘২০২৩ তাঁর কাছে রোলার কোস্টার রাইড ছিল’।
 
এ কথা বলার কারণও জানালেন তিনি।

 

২০২২ সালে আগস্ট মাসে নরমাল ডেলিভারির মাধ্যমেই ছেলে বায়ুর জন্ম দেন সোনম। ইংল্যান্ড থেকে ছেলে হওয়ার আগেই চলে এসেছিলেন ভারতে। ২০২৩ সালের স্মৃতিচারণা করে সোনম লিখলেন, ‘এটা বুঝতে শিখিয়েছে যে আমরা এখন মা-বাবা।

 
আমাদের আনন্দ, কষ্ট, উদ্বেগ সবই সন্তানকে ঘিরে। শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবেও অনেক পরিবর্তন এসেছে আমার মধ্যে। এটা মেনে নেওয়া যেমন কষ্টকর, তেমন উচ্ছ্বাসেরও।’

 

সঙ্গে সোনম আরো জানান, গত বছর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্বামী আনন্দ আহুজা। সোনম নিজের পোস্টে লিখেছেন, ‘আমার স্বামী খুব অসুস্থ ছিল।

 
ডাক্তাররা কোনো রোগও ধরতে পারছিল না। অবশেষে ডাক্তাররা বিষয়টা বুঝতে পারে, ও সুস্থ হয়ে ওঠে ।’

 

তিনি আরো লিখেছেন, ‘আবার কাজ শুরু করা, আমার স্বামীকে ওর কাজে সাহায্য করা, ওর সাফল্য স্বচক্ষে দেখা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এসব নিয়ে রোলার কোস্টার ছিল ২০২৩ সাল।’ পোস্টের সঙ্গে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি।

সোনমকে শেষ দেখা গেছে ওটিটির পর্দায়। জিও সিনেমার ‘ব্লাইন্ড’ ছবিতে তিনি এক অন্ধ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। সোম মাখিজা পরিচালিত এই থ্রিলারধর্মী ছবিতে সোনম ছাড়া আছেন পূরব কোহলি, বিনয় পাঠক ও লিলেটে দুবে। সোনমকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল দক্ষিণি নায়ক দুলকার সালমানের সঙ্গে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে।