NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

জন্মদিনে ছবি প্রকাশ করে তোপের মুখে ‘মা’ নাটকের সেই ঝিলিক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৫ পিএম

জন্মদিনে ছবি প্রকাশ করে তোপের মুখে ‘মা’ নাটকের সেই ঝিলিক

তিথি বসুকে মনে আছে? ‘মা’ ধারাবাহিকের ঝিলিক চরিত্রের মধ্যে দিয়ে একটা সময় যিনি মন জয় করেছিলেন সকলের। তবে এখন আর তিনি ছোট্টটা নেই। সদ্য ২৩ বছর পূর্ণ করেছেন তিথি। আর ২৩তম জন্মদিনেই একরাশ কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে।

 
কিন্তু কেন? 

 

সম্প্রতি জন্মদিনের ছবি শেয়ার করেছিলেন তিথি। সেই ছবি সামাজিক মাধ্যমে আপলোড করতেই তোপের মুখে পড়লেন এই অভিনেত্রী। যে ছবি তিনি দিয়েছিলেন তার পাশেই রাখা ছিল সিগারেটের প্যাকেট ও লাইটার। যা দেখেই তাকে একহাত নিয়েছেন নেটিজেনরা।

 
লিখেছেন, ‘সিগারেট খাচ্ছেন! ছিঃ! ছবি তোলার সময় অন্তত প্যাকেটটা সরিয়ে রাখা উচিৎ ছিল।’ শুধু সিগারেটই নয়, পোশাক নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। শুনতে হয়েছে নানা বাজে মন্তব্যও। যদিও এই বিষয়ে তিথি নীরব।
 
সমালোচিত হয়েও মুখ খোলেননি তিনি।

 

1
তিথি বসুর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

একটা সময় খ্যাতির শীর্ষে ছিলেন তিথি। কিন্তু এর পরের জীবনটা মোটেও ভালভাবে যায়নি তাঁর। তা নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার তখন ১৫।

 
জীবনের প্রথম বড় পরীক্ষা দেব। সেই সময় বাবা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কী গেছে আমি জানি। পুরো সংসারটা আমার কাঁধে। ইলেকট্রিক বিল থেকে শুরু করে কী রান্না হবে, এ সব কিছুই মাথায় রাখতে হত। যেটুকু সঞ্চয় ছিল ওই ১৫ বছর বয়সে একার হাতে নিজের হাতে নিজেই গড়ে তুলেছি। নিজের মাকে সামলেছি। নুন-ভাত খেয়ে স্কুলে গিয়েছি এমন দিনও গেছে।’ 

 

বর্তমনে পর্দায় খুব একটা দেখা যায় না অভিনেত্রীকে। তবে নিজের ইনস্টাগ্রাম, রিলস, ভিডিও নিয়েই ব্যস্ত তিনি। ভক্তদের সংস্পর্শেই থাকছেন সামাজিক মাধ্যমে। তবে অভিনেত্রীকে ফের পর্দায় দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।