NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

প্রকাশ্যে ‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:৫৮ পিএম

প্রকাশ্যে ‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার

গত ২০ ডিসেম্বর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ঘোষণা দিয়েছিলেন, ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে তাঁর  ‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। নির্মাতার সেই কথামতোই আজ সন্ধ্যায় প্রকাশিত হলো সিনেমার পোস্টার। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা শরিফুল রাজকে। হালকা ছাই বর্ণের এক হুডিতে ধরা দিলেন রাজ।

 
পোস্টারে রাজের তিনটি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।

 

পোস্টারটি শেয়ার করে নির্মাতা রাজ লিখেছেন, সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা ‘ওমর’।

ছোট পর্দায় নিয়মিত হলেও নির্দিষ্ট বিরতি নিয়ে বড় পর্দায় ভালোই চমক দেখান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

 
সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো তাহসান-শ্রাবন্তীকে নিয়ে আলোচিত সিনেমা ‘যদি একদিন’। এরপর চলতি বছরের আগস্টে ‘ওমর’ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন এই নির্মাতা। এই সিনেমা দিয়েই ৫ বছর পর নতুন ছবি নির্মাণ করেছেন তিনি।

 

‘ওমর’ সিনেমায় নাম ভূমিকার থাকছেন শরিফুল রাজ।

 
আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু, রোজী সিদ্দিকী, আবু হুরায়রা তানভীর প্রমুখ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ছবির চিত্রায়নে আছেন রাজু রাজ। সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ ও স্যাভি (কলকাতা)। এটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশনস।