NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

এ বছরে আসছে গান, আগামী বছর ছবি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

এ বছরে আসছে গান, আগামী বছর ছবি

মুক্তির অপেক্ষায় গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ সিনেমাটি। ষোলো শত শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। মুক্তিকে সামনে রেখেই চলছে সিনেমাটির প্রচারণা। আজ প্রকাশ পেয়েছে সিনেমাটিতে অভিনয়শিল্পীদের ফার্স্ট লুক।

 
যেখানে নজর কেড়েছেন রাফিয়াত রশিদ মিথিলা,মন্দিরা চক্রবর্তী, শরিফুল রাজ, গাউসুল আলম শাওন ও খায়রুল বাসার।

 

nhuytt
মিথিলা ও  মন্দিরা চক্রবর্তী

‘কাজল রেখা’ সিনেমায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজল রেখার পেজ থেকে মিথিলার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। যেখানে দেখা গেছে, ছাই রঙা শাড়ি পরেছেন মিথিলা।

 
মাঝখানে সিঁথি করা চুল, সোনার গয়না আর নথে যেন প্রাচীন বাংলার নারীদের অবয়ব ধারণ করেছেন তিনি। আরও একটি ছবিতে মন্দিরা চক্রবর্তীর সঙ্গে দেখা গেছে মিথিলাকে। দুজনের পরনেই ব্লাউজহীন শাড়ি; যা আবহমান বাঙালি নারীদের প্রতিনিধিত্ব করে।

 

njyfdgx
খায়রুল বাসার,গাউসুল আলম শাওন ও শরিফুল রাজ

এ দিন ‘কাজল রেখা’র আরও কয়েকটি চরিত্রের স্থিরচিত্র পাওয়া গেছে।

 
যেখানে শরিফুল রাজ, গাউসুল আলম শাওন ও খায়রুল বাসারকে দেখা গেছে।

 

এদিকে, আগামী ২৮ ডিসেম্বর প্রকাশ হবে ‘কাজল রেখা’সিনেমার প্রথম গান। এক ভিডিও বার্তায় এ খবর দিয়ে নির্মাতা সেলিম জানান,  ‘কাজল রেখা আমাদের গল্প, এই মাটির গল্প, আবহমান বাংলা ও সংস্কৃতির গল্প। আগামী ২৮ ডিসেম্বর আপনাদের জন্য কাজল রেখার প্রথম গান প্রকাশিত হবে।’

কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী।

 
বিভিন্ন চরিত্রে অভিনয় রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ।

 

গত বছর এপ্রিল মাসে মেঘালয়ের পাহাড়ের পাদদেশে বাংলাদেশ সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরের বারোমারির লক্ষ্মীপুর গ্রামে শুটিং শুরু হয়। চলতি বছর ঢাকাতে শেষ হয়েছে এর শুটিং।