NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের
Logo
logo

প্রেমিকার আত্মহত্যা, গ্রেপ্তার ‘পুষ্পা’ সিনেমার অভিনেতা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৪১ এএম

প্রেমিকার আত্মহত্যা, গ্রেপ্তার ‘পুষ্পা’ সিনেমার অভিনেতা

দক্ষিণী ইন্ডাস্ট্রির বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। সিনেমাটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে বক্স অফিসে। আল্লু অর্জুন অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ ভাণ্ডারি। আল্লু অর্জুনের বন্ধুর চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে।

 
সম্প্রতি এ অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রেমিকার আত্মহত্যার কারণে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনিই নাকি তার প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দেন। 

 

জানা গেছে, দীর্ঘদিন তারা লিভ ইন করেছিলেন। প্রেমিকার মৃত্যুর জন্য অভিনেতাকেই দায়ী করছে প্রেমিকার বাড়ির লোকজন।

 
প্রেমিকাকে ব্ল্যাকমেইল ও নানাভাবে হেনস্তার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেতাকে।

 

গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা। এর পরই তার বাবা এসে থানায় অভিনেতার নামে অভিযোগ জানান।

 
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তখন তারা অভিনেতার বিরুদ্ধে একাধিক প্রমাণ পান আর সেগুলোর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, গত ২৭ নভেম্বর অন্য একটি পুরুষের সঙ্গে প্রেমিকাকে দেখেন জগদীশ। তিনি তখন তাদের ছবি তুলে এবং ভিডিও করে রাখেন। তারপর সেগুলো দিয়েই প্রেমিকাকে ব্ল্যাকমেইল করা শুরু করেন।

 
ভয় দেখান ব্যক্তিগত ছবি লিক করে দেওয়ার। এ ঘটনার পরই ২৯ নভেম্বর আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা। যিনিও কিনা দক্ষিণের ইন্ডাস্ট্রির একজন জুনিয়র আর্টিস্ট ছিলেন।