NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের মন্ত্রীর


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের মন্ত্রীর

নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের ৪০ থেকে ৫০ সেনাকে হত্যা করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এই দাবি করেছেন। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সামরিক স্থাপনাও উড়িয়ে দিয়েছে।

 

অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এমন তথ্য জানিয়েছেন। পহেলগাম হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত।

রাজনাথ সিং আরও জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত।

 

এদিকে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সফট-কিল (কারিগরিভাবে) ও হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে এখন পর্যন্ত ২৫টি ভারতীয় হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। যেগুলো ইসরায়েলে তৈরি।

সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে।