NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ১০:০৫ এএম

ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই

নিজেদের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তিনদিন পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুনের উত্তাপ। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত বুধবার অধিকৃত জেরুজালেমের পশ্চিমে এসতাওল বন থেকে আগুন শুরু হয়ে মেসিলাত জিওন এলাকায় ছড়িয়ে পড়ে। উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা ও প্রবল বাতাস দাবানলকে দ্রুত ছড়িয়ে দেয়।

 

স্থানীয় অগ্নিনির্বাপক বাহিনীর কমান্ডার শমুলিক ফ্রিডম্যান একে ‘সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল’ হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলের বন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জিউইশ ন্যাশনাল ফান্ড জানিয়েছে, প্রধান আগুনগুলো নিয়ন্ত্রণে আসলেও কিছু এলাকায় এখনো কাজ চলছে।

 

শুক্রবার পর্যন্ত প্রায় ছয় হাজার একর জমি আগুনে পুড়ে গেছে। এর মধ্যে দুই হাজার একর ছিল বনাঞ্চল।

আগুনের কারণে বুধবার তিনটি ক্যাথলিক ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার তারা নিজেদের বাসস্থানে ফিরলেও তাদের কৃষিজমি, আঙুর ও জলপাই বাগান, এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি এবং ঐতিহাসিক গির্জাগুলোর কোনো ক্ষতি হয়নি।

জানা যায়, ঘণ্টায় ৬০ মাইল গতির বাতাস পরিস্থিতি আরও জটিল করে তোলে। নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেছেন, পশ্চিম দিক থেকে প্রবাহিত হওয়া বাতাসের কারণে আগুন সহজেই জেরুজালেম শহরের প্রান্তে, এমনকি শহরের ভেতরেও পৌঁছে যেতে পারে।

 

ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনের কারণে অনেকেই গাড়ি ফেলে পালাচ্ছেন। কিছু সড়ক ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখা হয়। দাবানলে আক্রান্ত এলাকায় ১৫৫টি অগ্নিনির্বাপক দল এবং এলাদ স্কোয়াড্রনের অগ্নিনিবারণ প্লেন মোতায়েন রয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েলকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ইতালি, ক্রোয়েশিয়া ও নর্থ মেসিডোনিয়া। ফিলিস্তিনি কর্তৃপক্ষও সহায়তা দেওয়ার প্রস্তাব দিলেও ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে তার জবাব দেয়নি।

আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আগুন লাগানোর সন্দেহে কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতারও করা হয়েছে।

 

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট