NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

অর্থনীতি ঠিক করতে ‘আর একটু সময়’ চান ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

অর্থনীতি ঠিক করতে ‘আর একটু সময়’ চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণ করেছেন সবে ১০০ দিন হলো। এর মধ্যেই অর্থনৈতিক মন্দার শঙ্কায় পড়েছে দেশটির অর্থনীতি। এ অবস্থায় ট্রাম্প ব্যবসায়ী নেতাদের জানিয়েছেন, অর্থনীতি পুনরুদ্ধারে তার ‘আরও একটু সময়’ প্রয়োজন।

সর্বশেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তিন বছরের মধ্যে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য দপ্তর।

 

বুধবার (৩০ এপ্রিল) হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই সংকোচনের পরিসংখ্যান ‘ভুল ধারণা’ তৈরি করছে। কারণ শুল্ক আরোপের আগে অনেক প্রতিষ্ঠান পণ্য আমদানি করে মজুত করেছিল। তিনি দাবি করেন, তার প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে আট ট্রিলিয়ন ডলারের অভ্যন্তরীণ বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে, যা ‘যুক্তরাষ্ট্রের উৎপাদনশীলতা ফিরিয়ে আনবে’।

 

চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বার্ষিক হারে ০ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে, যেখানে আগের প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৪ শতাংশ। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পূর্ণ করার সময় এই তথ্য প্রকাশিত হয়। জনমত জরিপে দেখা যাচ্ছে, তার অর্থনৈতিক পরিচালনা নিয়ে জনসাধারণের মনে অসন্তোষ রয়েছে।

এই সংকোচনের জন্য ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেন, এটি বাইডেনের অর্থনীতি, কারণ আমরা ২০ জানুয়ারি দায়িত্ব নিয়েছি। আমাদের একটু সময় দিতে হবে।

তবে ডেমোক্র্যাটরা এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিজ বলেন, এটি জো বাইডেনের অর্থনীতি নয়, ডোনাল্ড, এটি আপনার অর্থনীতি। এটি ট্রাম্পের অর্থনীতি, এটি একটি ব্যর্থ অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের জনগণ তা জানে।