NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে

সব ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছে। ভ্যাটিকানের সীমানার বাইরে সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় তাকে সমাহিত করা হয়।

গত ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো।

শনিবার (২৬ এপ্রিল) পোপের শেষ কৃত্যানুষ্ঠানে চার লাখের বেশি মানুষ অংশ নেয় বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।

এর আগে পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যানুষ্ঠানের প্রার্থনা মিছিল শেষে কফিন সমাধিস্থলে পৌঁছায়।

 

পোপের কফিন ধীরে ধীরে এক শোভাযাত্রার মাধ্যমে রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয়।

শোভাযাত্রাটি ভ্যাটিকান সিটি থেকে বেরিয়ে আরও ছয় কিলোমিটার অর্থাৎ পৌনে চার মাইল পথ পাড়ি দেয়।

সাধারণ মানুষ রাস্তার দুই পাশে স্থাপিত ব্যারিকেডের পেছন থেকে শোক শোভাযাত্রাটি অনুসরণ করতে পেরেছে। তবে সরাসরি শোভাযাত্রার পেছনে হাঁটার সুযোগ ছিল না।

 

পথে পথে তিন হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল যারা দিকনির্দেশনা, চিকিৎসা সহায়তা ও পানি সরবরাহ করেছে।