NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অর্থহীন’ আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অর্থহীন’ আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার সম্ভাবনাকে অর্থহীন বলে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি এমন কথা জানালেন।

গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি আশা প্রকাশ করেন যে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষে দেশগুলোর মধ্যে একটি আলোচনা হবে।

 

ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, যদি তারা কোনো চুক্তি করতে রাজি না হয়, তাহলে বোমা হামলা হবে।

আরাঘচি আলোচনার আহ্বানে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আপনি যদি আলোচনা চান, তাহলে হুমকি দেওয়ার কি মানে?

 

তেহরান সব সময় দাবি করে আসছে, যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। দেশটি এখন ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যেতে চায় ইরান।

আরাঘচি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতারভিত্তিতে আলোচনা করতে চায়।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন, বিশ্বের মুসলিমদেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে শত্রুরা অত্যাচার চালাতে পারবে না।

 

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাসহাতের সঙ্গে এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট এ কথা বলেন।

 

সম্প্রতি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়া, চীন ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে দেশ দুইটি। যুক্তরাষ্ট্র সম্প্রতি পারমাণবিক ইস্যুতে তেহরানের সঙ্গে বৈঠক করতে চেয়েছে।