NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) দেশটির দক্ষিণ দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস-এর তথ্য অনুসারে, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে স্থানীয় সময় দুপুর ২:৪৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

 

মূল ভূখণ্ডের রিভারটন থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ রেকর্ড করা হলেও পরে তা হ্রাস করা হয়।

হনুলুলুভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতাকেন্দ্র জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বা তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

 

শক্তিশালী এবং অস্বাভাবিক ঝুঁকির কারণে বাসিন্দাদের কাছাকাছি উপকূলীয় এলাকা এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করেছে নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা সংস্থা। তবে নাগরিকদের কোনো ধরনের হুমকি নেই বলেও সতর্ক করা হয়েছে।

রিভারটনের লা রিভিরা গেস্টহাউজের মালিক রোজ আইভরি বলেন, ভূমিকম্পের সময় তার পুরো গাড়িটি দুলছিল এবং গড়িয়ে যাচ্ছিল।

তিনি বলেন, সে সময় সবাই পুরো ব্যাপারটা নিয়ে বেশ শান্ত ছিল। আমি মুদি দোকানে গেলাম। কেউই এটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি।

 

এর আগে ২০১১ সালে দেশটির ক্রাইস্টচার্চে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাব অনুযায়ী, ওই ভূমিকম্পে ১৮৫ জন নিহত হয়।