NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

যুদ্ধবিরতি চুক্তি না মানলে যে হুমকি দিলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

যুদ্ধবিরতি চুক্তি না মানলে যে হুমকি দিলেন ট্রাম্প

ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে রাশিয়াকে আর্থিকভাবে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকি এমন এক সময় এলো যখন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, বৃহস্পতিবারের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা আসতে পারে এবং ইউরোপকে এটি কার্যকর করতে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি মস্কোর প্রতিক্রিয়ার জন্য ওয়াশিংটন, কিয়েভ এবং ইউরোপ অপেক্ষা করছে। তবে মার্কিন দূতরা এই সপ্তাহের শেষের দিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া যুদ্ধবিরতির বিষয় নিয়ে ক্রেমলিন তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে কোনোকিছু জানায়নি।

 

তবে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, যদি পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে আমি বুঝতে পারছি এর জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদিও আমি এখনো বিস্তারিত জানি না, তবে আমরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে শক্তিশালী করার বিষয়ে কথা বলছি।

ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা বলছে, বল এখন রাশিয়ার কোর্টে।

মস্কো যুদ্ধবিরতিতে রাজি হয় কি না, সেটা দেখেই বোঝা যাবে, তারা শান্তি চায় কি না।

 

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এটা এখন পুরোপুরি নির্ভর করছে রাশিয়ার ওপর। তারা হ্যাঁ বলে কি না, সেটাই দেখার বিষয়। যদি রাশিয়া রাজি হয়, তাহলে সেটা হবে খুবই ভালো খবর।

আর যদি রাশিয়া রাজি না হয়, তাহলে আমরা অবশ্যই সবকিছু ভেবে দেখব। বোঝার চেষ্টা করব, তারা কী চায়।

 


 

এছাড়া রাশিয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া রাজি হবে কিনা তা নিয়ে বুধবার ট্রাম্প বলেছেন যে, আমি যুদ্ধবিরতি সম্পর্কে ‘ইতিবাচক বার্তা’ পেয়েছি। তবে পরক্ষণেই আবার বলেছেন,  কিন্তু ‘ইতিবাচক বার্তার কোনো অর্থ নেই।’ তবে আমাদের লোকজন রাশিয়া যাবে এবং আশা করছি আমরা রাশিয়াকে যুদ্ধবিরতির বিষয়ে রাজি করাতে পারব।