NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন ট্রাম্প

লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, লেবাননে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন মিশেল ইসা। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মিশেল একজন অসাধারণ ব্যবসায়ী, একজন আর্থিক বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ একজন নেতা।

 

তবে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে ইসার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নেই বলে জানা গেছে। তিনি কূটনীতিক লিসা জনসনের স্থলাভিষিক্ত হবেন। লিসাকে ২০২৩ সালের ডিসেম্বরে বাইডেন প্রশাসন নিয়োগ দিয়েছিল।

বর্তমানে ইসা বৈশ্বিক আর্থিক সংস্থা নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে শিশু অবস্থায়ই পরিবারের সঙ্গে তিনি ফ্রান্সের প্যারিসে চলে যান।

 

প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জনের পর ইসা প্যারিস এবং নিউ ইয়র্কে ব্যবসায়ী হিসেবে জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি একটি অটোমোবাইলের ডিলারশিপ কিনে নেন। এটি বিক্রি করে পরবর্তীতে তিনি নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপে যোগ দেন।

 

 

ব্যবসায়ী হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও তার কূটনৈতিক কোনো অভিজ্ঞতা নেই বলে জানা গেছে। গত বছরের নভেম্বর থেকে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০২৩ সালে লেবাননে বিশাল আকারের একটি নতুন দূতাবাসের কাজও শুরু করা হয়েছে যা বাগদাদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বলে জানা গেছে।