NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ট্রাম্পের প্রত্যাবর্তন যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য মার্কিনিদের রেকর্ড আবেদন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

ট্রাম্পের প্রত্যাবর্তন যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য মার্কিনিদের রেকর্ড আবেদন

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য মার্কিনি নাগরিকদের আবেদনের হিড়িক পড়েছে। ২০২৪ সালের শেষ প্রান্তিকে ব্রিটিশ নাগরিকত্বের জন্য মার্কিনিদের আবেদন সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০২৪ সালে ৬ হাজার ১০০র বেশি মার্কিন নাগরিক যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, যা ২০০৪ সালে রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে সর্বোচ্চ।

 

২০০৪ সালে তিন হাজারেরও কম মার্কিনি এই আবেদন করেছিলেন। ২০২৩ সালে আবেদন জমা পড়েছিল পাঁচ হাজারের কম। অর্থাৎ ২০২৪ সালে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, ২০২৪ সালের শেষ তিন মাসে ১ হাজার ৭০০র বেশি মার্কিন নাগরিক আবেদন করেছেন, যা গত দুই দশকে কোনো প্রান্তিকে সর্বোচ্চ।

 

এর আগেও এমন প্রবণতা দেখা গেছে। ২০২০ সালের প্রথম ছয় মাসে ৫ হাজার ৮০০র বেশি মানুষ মার্কিন নাগরিকত্ব ছেড়ে দেন, যা ২০১৯ সালের তুলনায় প্রায় তিনগুণ বেশি। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদ এবং করনীতির পরিবর্তনের কারণে তখন এই সংখ্যা বেড়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা।

 

এদিকে, ট্রাম্প নিজেও ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার যোগ্য হতে পারেন। কারণ, তার মা মেরি অ্যান ম্যাকলিওড স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

সূত্র: সিএনএন