NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম বারের মতো ভাষণ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ‌‘আমেরিকা ইজ ব্যাক’ এবং ‘আমরা সবেমাত্র শুরু করছি’ এই দুই স্লোগান দিয়েই বক্তব্য শুরু করেন তিনি। সে সময় রিপাবলিকানরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

সম্প্রতি ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া কানাডা এবং মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বিভিন্ন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। এসব ঘটনার পরেই এই অধিবেশন হচ্ছে।

 

যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে অবস্থান করছেন হাউজ স্পিকার মাইক জনসন এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি সিনেটের আনুষ্ঠানিক নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রতিনিধি পরিষদ এবং সিনেট উভয়ের ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান আইন প্রণেতারা উপস্থিত থাকবেন। যদিও ডেমোক্র্যাটদের একটি দল জানিয়েছে যে, তারা এই অনুষ্ঠানে অংশ নেবেন না। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মার্কিন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্কও এই অধিবেশনে অংশ নিচ্ছেন।

 

এই অধিবেশনে ট্রাম্প ডেমোক্র্যাটদের সমালোচনা করেছেন। তিনি আমেরিকার ইতিহাসে বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন।

তিনি ডেমোক্র্যাটদের উদ্দেশ করে বলেন, তাদের খুশি করার জন্য, হাসানোর জন্য বা করতালি দেওয়ার মতো আমার বলার কিছুই নেই।

 

 

তিনি আরও বলেন, আমি একটি ভয়াবহ রোগের প্রতিকার খুঁজছি কিন্তু তারা এখনও আমাকে সমর্থন করছে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক এবং এটা এভাবে হওয়া উচিত নয়। তিনি বলেন, আমাদের নাগরিকদের ভালোর জন্য আসুন একসঙ্গে কাজ করি এবং সত্যিকার অর্থে আমেরিকাকে আবারও মহান করে তুলি।