NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

এফবিআই প্রধান হয়েই ক্যাশ প্যাটেলের হুঁশিয়ারি


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৫, ০৫:৪৭ পিএম

এফবিআই প্রধান হয়েই ক্যাশ প্যাটেলের হুঁশিয়ারি


যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৫১-৪৯ ভোটে ক্যাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দিয়েছে। এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল। সেইসঙ্গে দিয়েছেন হুঁশিয়ারি বার্তা।

ক্যাশ প্যাটেল এফবিআই সংস্থাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।  প্রেসিডেন্ট ছাড়াও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও ধন্যবাদ জানিয়েছেন প্যাটেল। 

তিনি বলেছেন, এফবিআই-এর প্রতি জনগণের আস্থা তিনি ফিরিয়ে আনবেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্যাটেল লিখেছেন, আমি এফবিআই-এর নবম পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় গর্বিত বোধ করছি। আমার প্রতি অটুট আস্থা রাখায় ও সমর্থন দেওয়ায় ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল বন্ডি।