NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ছয় ইসরায়েলির বিনিময়ে ছাড়া পাচ্ছেন ৬০২ ফিলিস্তিনি


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৯ পিএম

ছয় ইসরায়েলির বিনিময়ে ছাড়া পাচ্ছেন ৬০২ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দিবিনিময় চলছে। জানা গেছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) ছয় ইসরায়েলিকে ছাড়বে হামাস। এর বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি পাবেন ৬০২ ফিলিস্তিনি।

এদিকে গাজায় নতুন পরিল্পনা বাস্তবায়নের জন্য আরব নেতারা সৌদিতে জড়ো হচ্ছেন। মূলত মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন তা ঠেকিয়ে দিতেই আরব নেতারা এক সঙ্গে বসতে যাচ্ছেন।

 

গাজায় ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করছে আরব রাষ্ট্রগুলো। তবে অবরুদ্ধ উপত্যকাটির শাসন ক্ষমতা কাদের হাতে থাকবে তা নিয়ে দ্বিমত রয়েছে।

 

কিংস কলেজ লন্ডনের বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিগ বলেছেন, আমরা আরব-ইসরায়েলি বা ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে আছি। যেখানে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সম্ভাব্যভাবে এমন নতুন তথ্য তৈরি করতে পারে যা অপরিবর্তনীয়।

সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আরব নেতারা গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়ালো। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

 

১৫ মাসেরও বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। আর এই চুক্তি কার্যকর হওয়ার থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের মরদেহ।

সূত্র: আল-জাজিরা