NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১০ এএম

রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

রমজানে মসজিদে নামাজের সময় ছবি বা ভিডিও করা বন্ধে পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের ইসলামিবিষয়ক মন্ত্রণালয়। বলা হয়েছে, নামাজের সময় মুসল্লি ও ইমামের ছবি বা ভিডিও করার জন্য কেউ ক্যামেরা ব্যবহার করতে পারবে না।

মন্ত্রণালয়টি জানিয়েছে, শুধু ছবি বা ভিডিও নয়, নামাজের সময় কোনো মিডিয়া লাইভ সম্প্রচারও করতে পারবে না।

 

মন্ত্রণালয় ইমাম ও ধর্মীয় নেতাদের এই নির্দেশিকাগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং মসজিদের অভ্যন্তরে যথাযথ সাজসজ্জা ও ধর্মীয় শিষ্টাচার বজায় রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের লক্ষ্য হলো মসজিদের পবিত্রতা ও নামাজের পরিবেশ রক্ষা করা ও যাতে কোনো ঝামেলা জামাতগুলোতে প্রভাব না ফেলে তা নিশ্চিত করা।

 

নামাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে দেশটির ইসলামিবিষয়ক মন্ত্রণালয় সাধারণত প্রতি বছর রমজানের আগে এই ধরনের নির্দেশিকা জারি করে।

মক্কা ও মদীনা মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শেখ ড. আব্দুল রহমান আল সুদাইস রমজান মাসে উচ্চমানের সেবা ও কর্মসূচি প্রদানের জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

 

তিনি বলেন, মন্ত্রণালয় রোজার মাসে অপারেশনাল পরিকল্পনার ডিজিটাইজেশন বাড়াবে। যাতে ওমরাহ পালনকারী ও দুই মসজিদে ভ্রমণকারীরা ভালো সুফলভোগ করতে পারেন।