NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিক


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৮ এএম

ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিক

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন একজন ব্রিটিশ সাংবাদিক। তাকে খুঁজে বের করতে কাজ করছে ব্রাজিল কর্তৃপক্ষ।

সাও পাওলোর জননিরাপত্তাবিষয়ক সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে ও ঘটনা স্পষ্ট করার জন্য তদন্ত চালাচ্ছে।

 

ব্রাজিলে বিদেশি প্রেস সংবাদদাতাদের সমিতি (এসিআইই) ৩২ বছর বয়সী শার্লট অ্যালিস পিটের নিখোঁজ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পিট শেষবার ৮ ফেব্রুয়ারি রিও ডি জেনিরোতে তার এক বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জানান যে তিনি সাও পাওলো থেকে সেখানে ভ্রমণের পরিকল্পনা করছেন এবং থাকার জন্য একটি জায়গার প্রয়োজন।

 

এর কয়েকদিন পরে যুক্তরাজ্যে পিটের পরিবার একই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিদেশি সংবাদদাতাদের সমিতি জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় আগে রিও ডি জেনিরো থেকে একজন ফ্রিল্যান্স সংবাদদাতা হিসেবে কাজ করতেন। এরপর তিনি লন্ডনে ফিরে যান।

জানা গেছে, গত বছরের নভেম্বরে তিনি ব্রাজিলে ফিরে আসেন।

 

ব্রাজিলে থাকাকালীন পিট আল জাজিরা, দ্য টাইমস অব লন্ডন ও দ্য ইভিনিং স্ট্যান্ডার্ডসহ বেশ কিছু গণমাধ্যমের জন্য কাজ করতেন।

সূত্র: এএফপি