NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

বিশ্ব বাজারে ফের রেকর্ড উচ্চতায় সোনার দাম


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ১১:৩১ পিএম

বিশ্ব বাজারে ফের রেকর্ড উচ্চতায় সোনার দাম

বিশ্ব বাজারে সোনার দাম ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রতি আউন্স সোনা দুই হাজার ৯৫০ ডলারের ওপরে লেনদেন হয়।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্কারোপের হুমকিতে বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে। তাই সোনার প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

 

এদিন সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ছয় শতাংশ বেড়ে দুই হাজার ৯৫১ দশমিক ২৫ ডলারে দাঁড়ায়। আগের সেশনে দাম হয়েছিল দুই হাজার ৯৫৪ দশমিক ৬৯ ডলার। এ নিয়ে চলতি বছরে নবম বারের মতো সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছালো।

একই দিনে মার্কিন সোনার দাম আউন্সপ্রতি এক দশমিক এক শতাংশ বেড়ে দুই হাজার ৯৬৯ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

 

চলতি বছরে বিশ্ব বাজারে সোনার দাম ১২ শতাংশ বেড়েছে।

বুধবার ডোনাল্ড ট্রাম্প অটো আমদানির ওপর প্রায় ২৫ শতাংশ শুল্কারোপ করতে চান বলে জানিয়েছেন। তাছাড়া ফার্মাসিউটিক্যালস ও সেমিকন্ডাক্টরেও একই ধরনের শুল্ক আরোপ করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ক্ষমতাগ্রহণের আগে থেকেই বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কারোপের কথা বলেছেন ট্রাম্প। হোয়াইট হাউজে আসার পর যা তিনি কর্যকর করা শুরু করেছেন।

 

ট্রাম্প জানিয়েছেন, ২ এপ্রিল থেকে অটোমোবাইলের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। বাণিজ্য ব্যবস্থা ঢেলে সাজাতেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন।

 

ফ্লোরিডার মার-এ-লাগোতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওষুধ ও সেমিকন্ডাক্টর চিপের ওপর সেক্টরাল শুল্কও ২৫ শতাংশ বা তার বেশি থেকে শুরু হবে। তবে এই শুল্ক ঠিক কবে থেকে শুরু হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

সূত্র: রয়টার্স