NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

৪ হাজার কর্মী ছাঁটাই করবে মেটা


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩৯ এএম

৪ হাজার কর্মী ছাঁটাই করবে মেটা

দক্ষতা বিবেচনায় কর্মীদের চাকরি থেকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুকের মাদার কোম্পানি মেটা। এআই এবং দক্ষতার দিকে বিবেচনা করে প্রায় ৪,০০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্ক জাকারবার্গের এই কোম্পানি। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন দেশের শাখাগুলো থেকে অদক্ষ কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। এ ব্যাপারে সতর্ক করে গত শুক্রবার কর্মীদের এক নোটিশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটাই করবে মেটা যা তাদের মোট কর্মীর ৫ শতাংশ। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার ১২টিরও বেশি দেশের কর্মীরা ১১-১৮ ফেব্রুয়ারি মধ্যে চাকরি হারানোর নোটিফিকেশন পাবেন। তবে এই ছাঁটাই তালিকায় জার্মানি, ফ্রান্স, ইতালি এবং নেদারল্যান্ডসের কর্মীরা অন্তর্ভুক্ত হবেন না।

মেটার সিইও মার্ক জাকারবার্গ জানুয়ারিতে কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, দক্ষতার ভিত্তিতেই কর্মী রাখা হবে, অদক্ষদের জন্য মেটাতে সুযোগ নেই। অভিজ্ঞ কর্মীদের নিয়ে কোম্পানির ভবিষ্যত নির্ধারণ হবে। নিম্ন অভিজ্ঞদের চাকরিচ্যুত করা হবে। তবে ছাঁটাই হওয়া কর্মীরা নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন বলেও জানান তিনি।

মেটার মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেনেল গেইল বলেন, চাকরি হারানো কর্মীরা একটি ইমেইল পাবেন।