NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৪ পিএম

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটের দিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।  

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভূমিকম্পটি কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের পরে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিল না, তবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করেছে তারা।

সংস্থাটি আরও বলেছে, ভূমিকম্পের পরে কিউবার কিছু উপকূলীয় অঞ্চলে প্রায় ১০ ফুট (তিন মিটার) পর্যন্ত, হন্ডুরাস এবং কেম্যান দ্বীপপুঞ্জে তিন ফুট পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র বলেছে, কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূল বরাবর ভূমিকম্পের ৬২০ মাইলের মধ্যে ভূমিকম্পের ফলে ‘বিপজ্জনক সুনামি ঢেউ’ শুরু হয়।