NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণ, ৭০ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪২ এএম

নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণ, ৭০ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি পেট্রোল ট্যাঙ্কার ট্রাক উল্টে বিস্ফোরণ হয়। এতে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায় এ ঘটনা ঘটে।

দ্য ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) এ তথ্য জানিয়েছে।

 

এফআরএসসি প্রধান কুমার সুকওয়াম বলেন, শনিবার সকাল ১০টার দিকে ডিক্কো এলাকায় ওই ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ে। সেটিতে ৬০ হাজার লিটার পেট্রোল ছিল। এখন পর্যন্ত বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছেন।

 

দুর্ঘটনার পর ট্যাংকারটি থেকে লোকজন জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। কুমার সুকওয়াম বলেন, নিহত বেশির ভাগ মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই। বর্তমানে ঘটনাস্থল পরিষ্কারের কাজ করছেন তারা।

নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে।

এর মধ্যে গত ১৮ মাসে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে। এ মূল্যবৃদ্ধির কারণেই জীবনের ঝুঁকি নিয়ে অনেকে দুর্ঘটনাকবলিত ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।

 

ট্যাংকার বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনার পর এক বিবৃতি দিয়ে নাইজারের গভর্নর উমারু বাগো বলেছেন, ওই বিস্ফোরণ ছিল ‘উদ্বেগজনক, হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক’। তিনি আরও বলেন, নিহতের পাশাপাশি আরও অনেকের শরীর বিভিন্ন মাত্রায় পুড়ে গেছে।

নাইজেরিয়া উত্তর আফ্রিকার সবচেয়ে বেশি জনবহুল দেশ।

এর আগে গত অক্টোবরে দেশটির জিগাওয়া রাজ্যে একই ধরনের একটি ঘটনায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

 

সূত্র : রয়টার্স