NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ পিএম

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা

অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেডিকেল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ নয় হাজার ৭৩১ জন।

 

এর আগের ২৪ ঘণ্টায় আরও ২৮ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

প্রতিদিনিই গাজা উপত্যকায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

 

গাজার পাশাপাশি পশ্চিমতীরেও নিয়মিত বিরতিতে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত রয়েছে ধরপাকড়।

সূত্র: আল-জাজিরা