NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

চীনে মার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৮


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৩৫ এএম

চীনে মার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ঝাঙজিয়াকো শহরে একটি বাজারে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। যদিও দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সরকার সূত্রে জানা গেছে, উদ্ধার ও অনুসন্ধান অভিযান সম্পন্ন হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের কারও জীবন সংটাপন্ন নয়।

 

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।

 

চীনের ওয়েইবো মাইক্রোব্লগিং সাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাজারের ওপর বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং আগুনের শিখা ছড়িয়ে পড়ছে।

লিগুয়াং বাজারটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। সেখানে ফলমূল, সিফুড, ইলেকট্রনিকসহ বিভিন্ন পণ্য বিক্রি হয়। সাধারণত সুপারমার্কেটের চেয়ে কম দামে পণ্য বিক্রি হওয়ায় এ ধরনের বাজারগুলো বেশ জনপ্রিয়।

এর আগে, গত বছর হেবেই প্রদেশের সানহে শহরে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে অন্তত দুজন নিহত হন। আহত হন আরও ২৬ জন। বিস্ফোরণে দুটি বড় ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করা হয়।

 

এছাড়া, ২০১৮ সালে একই প্রদেশের ঝাঙজিয়াকো শহরেই একটি কেমিক্যাল প্লান্টের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়। এতে আরও ২২ জন আহত হন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ৩৮টি ট্রাক ও ১২টি গাড়ি। প্রথমে বিস্ফোরণ ঘটে স্থানীয় একটি কারখানায়। পরে আগুন ছড়িয়ে পড়ে কারখানা সংলগ্ন গাড়ি পার্কিংয়ের জায়গাতেও।

সূত্র: আল জাজিরা