NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৫, ০৮:৫৭ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল জয়ী জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি জর্জিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি, এএফপি।

স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তার ছেলে তাকে একজন বীর বলে আখ্যায়িত করে বলেন, তিনি শুধু আমার কাছে নয়, শান্তি, মানবাধিকার এবং নিঃস্বার্থ প্রেমে বিশ্বাসী সকলের কাছেই তিনি একজন বীর।

 

এদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জিমি কার্টারকে একজন নীতিবান, বিশ্বাসী ও নম্র মানুষ হিসাবে উল্লেখ করেছেন। অপরদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার মানুষ জিমি কার্টারের কাছে ঋনী।

 

 

আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, জিমি কার্টার অন্যদের সেবায় জীবন উৎসর্গ করেছেন। জিমি কার্টার দেশটির ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন।