NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ব্লাড ক্যানসারে আক্রান্ত বাশার আল-আসাদের স্ত্রী


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪৯ এএম

ব্লাড ক্যানসারে আক্রান্ত বাশার আল-আসাদের স্ত্রী

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় (রক্ত বা অস্থিমজ্জার ক্যানসার) আক্রান্ত। তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এই সিরীয় ফার্স্ট লেডি সংক্রমণের ঝুঁকি এড়াতে আইসোলেশনে আছেন। তার চিকিৎসা চলছে।

এর আগে ২০১৯ সালে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন ব্রিটিশ বংশোদ্ভূত আসমা। এক বছর চিকিৎসা শেষে তিনি ক্যানসার থেকে আরোগ্য লাভ করেন। তবে তার আগে একবার ব্লাড ক্যানসার সেরে ওঠার পর আবারও তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 

আসমার বাবা-মা সিরীয় নাগরিক ছিলেন। তিনি ১৯৭৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। আসমা আল-আসাদের ব্রিটেন এবং সিরিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সঙ্গে আসমার বিয়ে হয়। এই দম্পতির তিন সন্তান রয়েছে। অপরদিকে সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে।

এর আগে গুঞ্জন উঠেছিল যে আসাদের স্ত্রী তার কাছে বিচ্ছেদের আবেদন করেছেন। এমনকি আসাদকে আটকে রেখে তার সব সম্পদ জব্দ করা হয়েছে বলে সম্প্রতি তুর্কি ও আরব গণমাধ্যমে খবর প্রকাশ পায়। তবে আসমা আল-আসাদ বিবাহবিচ্ছেদের আবেদন ও তাকে রাশিয়ায় আটকে রাখার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে ক্রেমলিন।

 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এই প্রতিবেদনগুলোর কোনো সত্যতা নেই। আসাদ মস্কোতে আটক ও তার সম্পদ জব্দ করা হয়েছে- এমন দাবি মিথ্যা।