NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ট্রাম্পের মন্তব্যের পর গ্রিনল্যান্ডের সুরক্ষায় ব্যয় বাড়াচ্ছে ডেনমার্ক


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১০ পিএম

ট্রাম্পের মন্তব্যের পর গ্রিনল্যান্ডের সুরক্ষায় ব্যয় বাড়াচ্ছে ডেনমার্ক

গ্রিনল্যান্ডে প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণে বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে ডেনমার্ক। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশের পরপরই এই ঘোষণা দিলো ড্যানিশ সরকার।

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পাউলসেন জানিয়েছেন, এই নতুন প্যাকেজে অন্তত ১৫০ কোটি মার্কিন ডলার বরাদ্দ থাকবে। এই তহবিলের মাধ্যমে গ্রিনল্যান্ডে দুটি নতুন পরিদর্শন জাহাজ, দূরপাল্লার দুটি ড্রোন এবং দুটি অতিরিক্ত কুকুর টিম কেনা হবে। পাশাপাশি, নুকে অবস্থিত আর্কটিক কমান্ডের কর্মী সংখ্যা বৃদ্ধি এবং একটি বিমানবন্দর এফ-৩৫ যুদ্ধবিমান পরিচালনার জন্য উন্নত করা হবে।

 

তিনি বলেছেন, আমরা বহু বছর ধরে আর্কটিকে প্রয়োজনীয় বিনিয়োগ করিনি। এখন সেখানে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছি।

 

ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর আমেরিকা থেকে ইউরোপে সংক্ষিপ্ততম পথের কারণে এবং প্রচুর খনিজ সম্পদ থাকার কারণে এটি যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন, জাতীয় নিরাপত্তা ও বিশ্বব্যাপী স্বাধীনতার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের কাছে আসা একান্ত প্রয়োজন।

তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে এই মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তিনি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা অব্যাহত রাখা উচিত।

 

ড্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা প্যাকেজের মোট বাজেট প্রায় ১২শ থেকে ১৫শ কোটি ক্রোন হতে পারে।

 

উল্লেখ্য, ২০১৯ সালে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিলে ডেনমার্কের তৎকালীন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এটিকে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছিলেন। ওই মন্তব্যের পর ট্রাম্প ডেনমার্কে তার নির্ধারিত সফর বাতিল করেন।

সূত্র: বিবিসি