NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

আফগানিস্তানে নজিরবিহীন বিমান হামলা চালাল পাকিস্তান, শিশুসহ নিহত ১৫


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ০১:৪৮ পিএম

আফগানিস্তানে নজিরবিহীন বিমান হামলা চালাল পাকিস্তান, শিশুসহ নিহত ১৫

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় নারী-শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম খামা টিভি। পাকিস্তানের কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, নিষিদ্ধঘোষিত পাকিস্তানি তালেবানের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। 

জানা গেছে, মঙ্গলবার রাতে পাকিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের বারমাল জেলার অন্তত সাতটি গ্রামে হামলা চালানো হয়েছে।

এর মধ্যে লামান গ্রামের নারী ও শিশুসহ একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে গণমাধ্যম খামা। 

 

পাকিস্তানের এই হামলায় নারী ও শিশুর মৃত্যু হয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের জানা উচিত এই ধরনের একতরফা পদক্ষেপ সমস্যার কোনো সমাধান নয়।