NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ভারত মহাসাগর থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার করলো শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০৯:৩২ এএম

ভারত মহাসাগর থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার করলো শ্রীলঙ্কা

ভারত মহাসাগরে মাছ ধরার ট্রলারে ভাসমান অবস্থায় থাকা শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাদেরকে উদ্ধার করে শ্রীলঙ্কার একটি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার হওয়া ১০২ জন রোহিঙ্গার মধ্যে ২৫ শিশু রয়েছে।

 

মুখপাত্র জানিয়েছেন, নৌবাহিনীর জাহাজ থেকে নামানোর আগে তাদের শারীরিক পরীক্ষা করা হবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ পথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাড়ি দেয়।

 

শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের গমন খুব একটা দেখা যায় না। তবে এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও শ্রীলঙ্কা উপকূল থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে শ্রীলঙ্কার দূরত্ব এক হাজার ৭৫০ কিলোমিটার।

 

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর দেশটি থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

সূত্র: আল-জাজিরা