NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ফের বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৫ এএম

ফের বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আমরা চাই তারা সংখ্যালঘুদের রক্ষা করুক। সব জায়গায় সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা। এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

বুধবার (১১ ডিসেম্বর) দিঘার নতুন জগন্নাথ মন্দিরের কাজ দেখতে এসে এমনই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

 

মমতা ব্যানার্জী বলেন, বাংলাদেশে ভারত সরকার তাদের প্রতিনিধি পাঠিয়েছে, এটা ভারত সরকারের দেখার কথা আমার দেখার কথা নয়। আমি শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে আরও বেশি লোক আসতে পারে। আমি এরই মধ্যে বলেছি আমাদের লোকেদের ওখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, যারা আসতে চায়।

তিনি আরও বলেন, কেউ কেউ ভুল তথ্য দিয়ে এটাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে বড় বড় ইমামরা একসঙ্গে বলেছেন, ওখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা করছি, নিরাপত্তার দাবি জানাচ্ছি। আমরাও নিন্দা করছি, নিরাপত্তার দাবি জানাচ্ছি। আমরা চাই ভারত সরকার এই বিষয়ের ওপর হস্তক্ষেপ করুক। তার মানে মানুষের নিরাপত্তা দেওয়া হোক, যারা ফিরতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

 

মুখ্যমন্ত্রী এও বলেন, বর্ডার থেকে অনেকেই চলে আসছে। কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে আবার কোথাও আটকাচ্ছে না। অনেকেই আবার প্লেনে আসছেন। বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছেন। যাদের ভিসা আছে তারাও আসছেন।ইন্দো-বাংলাদেশের একটাও বর্ডার বন্ধ করা হয়নি। যদি বর্ডার বন্ধ করতো, তাহলে আমাদের কাছে তার নির্দেশের নথি থাকতো।

 

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, তাই এই পুরো বিষয়টি হচ্ছে ভারত সরকারের, আমরা শুধু চাই তারা সংখ্যালঘুদের রক্ষা করুক। সব জায়গায়তেই সংখ্যাগুরুরা, সংখ্যালঘুদের রক্ষা করে। সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা।