নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)-এর পথমেলা আগামী ২৬ জুন রোববার। এদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউ ও রুজভেল্ট আ্যাভিনিউর মধ্যকার ৭৬ স্ট্রিটে বসবে এই মেলা।
জেবিবিএ এনওয়াই’র সভাপতি গিয়াস আহমেদ ঠিকানাকে জানান, প্রথমে এই মেলার স্থান ছিল ৭৩ স্ট্রিটে। কিন্তু মেলা আয়োজনের ব্যাপকতার কারণে স্থান পরিবর্তন করে পাশের ৭৬ স্ট্রিটে হবে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে। তিনি জানান, কোরবানির ঈদের আগে হরেক রকমের পণ্যের সমাহার ঘটবে মেলার বিভিন্ন স্টলে। পথমেলায় মূলধারার নেতৃবৃন্দসহ বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তপন চৌধুরী, রিজিয়া পারভীন, ও প্রমিথিউস বান্ডের বিপ্লবসহ নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীদের সমাবেশ ঘটবে। এছাড়া র্যাফেল ড্র’তে পুরস্কার হিসাবে থাকবে গাড়ী, এয়ার টিকেট, নগদ ডলার, স্বর্ণের গহনাসহ মূল্যবান দ্রব্য-সামগ্রী। পথমেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে শোটাইম মিউজিক অ্যান্ড প্লে (এসএমপি)।
জ্যাকসন হাইটসে ২৬ জুন জেবিবিএ পথমেলা
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫০ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবীণ ভারতীয়দের সঙ্গে রাখীবন্ধনে অংশ নিলেন মেয়র মামদানি
নিউ ইয়র্কে 'চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা'-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন
মিশিগানে প্রাক্তন চবিয়ানদের পরিবার নিয়ে ক্রুজ ভ্রমণ
নিউইয়র্কে নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় বাংলাদেশিদের জন্য বড় সুখবর
নিউইয়র্কে কানাডা প্রবাসী লায়েক চৌধুরীর সঙ্গে মতবিনিময়
নিউইয়র্কে বাংলাদেশ লিবারেশন ভেটেরানসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
উৎসবমুখর পরিবেশে প্রবাসী মতলব সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা

