বাংলা নাট্যচর্চার বহুল প্রতীক্ষিত আয়োজন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বার্ষিক বাংলা নাট্যউৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা’-এ অংশগ্রহণের জন্য আগ্রহী নাট্যদল, শিল্পী ও সৃজনশীল সংগঠনগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৬ সালের এই আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "কিউরিওসিটি" (কৌতূহল)। নতুন ভাবনা, সৃজনশীল অনুসন্ধান এবং অভিনব উপস্থাপনার মাধ্যমে থিমটিকে মঞ্চে রূপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
থিয়েটার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে থিয়েটার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফরম (complete the THEATRE Expression of Interest form) এবং ফ্রিঞ্জ প্রোগ্রামে অংশ নিতে হলে ফ্রিঞ্জ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফরম (complete the FRINGE Expression of Interest Form) পূরণ করতে হবে। শুধুমাত্র অনলাইনে জমা দেওয়া আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত। তবে বিদেশভিত্তিক নাট্যদলের কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর্ম ফরম গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
বাংলা নাট্যচর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সকলকে এই আহ্বানটি নিজ নিজ নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
'কৌতূহল' থিমে ‘এ সিজন অব বাংলা ড্রামা’-এ অংশগ্রহণের আহ্বান, আবেদনের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে বাংলাদেশ লিবারেশন ভেটেরানসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
উৎসবমুখর পরিবেশে প্রবাসী মতলব সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা
নিউইয়র্কে মঞ্চস্থ হলো ‘বিবাহ সমাচার’, দর্শকে মুখর কুইন্স প্যালেস
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’
নিউইয়র্কে ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা
মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ৩৫ বছর, তবু মুক্তি নেই বাংলাদেশি সৈয়দ রব্বানীর
নিউইয়র্ক এলিট ক্লাবের বনভোজনে আনন্দ-উচ্ছ্বাসে জমজমাট মিলনমেলা
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সৌজন্য সাক্ষাৎ

