NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের ভয়-হয়রানি বন্ধে হাইকোর্টের যুগান্তকারী রায়


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের ভয়-হয়রানি বন্ধে হাইকোর্টের যুগান্তকারী রায়

দক্ষিণ আফ্রিকার ঘাউটেং হাইকোর্ট একটি যুগান্তকারী রায়ে বিদেশিদের ওপর হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) জোহানেসবার্গ হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে ‘অপারেশন ডুডুলা’ সংগঠনকে বিদেশিদের হয়রানি, ভয় দেখানো বা জনসেবা (স্বাস্থ্য এবং শিক্ষা) প্রাপ্তিতে বাধা দেওয়া ও শারীরিক আক্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

আদালতের নির্দেশনায় বলা হয়, দক্ষিণ আফ্রিকার সংবিধান অনুযায়ী দেশে অবস্থানরত প্রত্যেক ব্যক্তিরই নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা রয়েছে, তা সে স্থানীয় হোক বা বিদেশি নাগরিক। এই আদেশের মাধ্যমে আদালত স্পষ্ট করেছে যে, কোনো বেসরকারি সংগঠন আইন নিজের হাতে নিতে পারবে না।

আদালত জানিয়েছে, কোনো ব্যক্তি বা সংগঠন বিদেশি নাগরিকদের স্বাস্থ্যসেবা, শিক্ষা বা মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। একই সঙ্গে বিদেশিদের প্রতি ভয় দেখানো, হয়রানি ও সহিংস আচরণ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

মানবাধিকার সংস্থাগুলো এ রায়কে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে। এটি বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি বড় পদক্ষেপ।

সাম্প্রতিক মাসগুলোতে জোহানেসবার্গসহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অপারেশন ডুডুলার আক্রমণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আসছিল। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।