NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান।  এটি দেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের প্রচেষ্টার অংশ বলে ঘোষণা করেছেন  ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই)- এর প্রধান মোহাম্মদ ইসলামি ঘোষণা করেছেন।

মোহাম্মদ ইসলামি জানান, ইরান ও রাশিয়ার সরকারের মধ্যে আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য একটি নতুন চুক্তি সম্পন্ন হয়েছে।

তিনি ব্যাখ্যা করেন, এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে।

 

 

ইসলামির মতে, পরিকল্পনাটির লক্ষ্য— দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা, যাতে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানির মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ নিশ্চিত করা যায়।

তিনি আরও জানান, ইরানের উত্তর উপকূলে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। ব্যাপক প্রচেষ্টার পর গোলেস্তান প্রদেশে একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প শুরু হয়েছে এবং ইতোমধ্যেই উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে।

পরমাণু শক্তি সংস্থার এই প্রধান আরও বলেন, রাশিয়ার সহযোগিতায় নতুন বিদ্যুৎকেন্দ্রগুলোর নির্মাণ ইরানকে ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে সহায়তা করবে, যা দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে।