NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ঝড় তুলেছে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’, এক সপ্তাহে শতকোটির ক্লাবে


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

ঝড় তুলেছে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’, এক সপ্তাহে শতকোটির ক্লাবে

দক্ষিণী সিনেমার নতুন চমক ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’। সুপারহিরো ঘরানার এ সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী আয়ের অংক ছুঁয়েছে ১০০ কোটি রুপির ক্লাব। কল্যাণী প্রিয়দর্শন অভিনীত এ সিনেমাটি মাত্র ৭ দিনেই দক্ষিণী সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ সিনেমাটি। সপ্তাহের মাঝামাঝি দিনগুলোতেও বক্স অফিসে খুব একটা পতন দেখা যায়নি। সপ্তম দিনের শেষে ভারতের বাজারে সিনেমাটির আয় দাড়ায় ৪৬ কোটি রুপি। সোমবার মাত্র ২৮ শতাংশ কমলেও মঙ্গলবারে ৬ শতাংশ বেড়ে যায়। বুধবারও পতন সীমিত ছিল মাত্র ১২ শতাংশে।

 

ভারতের পাশাপাশি বিদেশেও দুর্দান্ত ব্যবসা করছে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ সিনেমা। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের দর্শকরা সিনেমাটিকে লুফে নিয়েছেন। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের হিসেবে, বিদেশি বাজার থেকে সিনেমাটি আয় করেছে প্রায় ৬ মিলিয়ন ডলার (প্রায় ৫২ কোটি রুপি)। ফলে প্রথম সাত দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৫০ কোটি রুপি।

শতকোটির ক্লাবে নাম লেখানো ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ সিনেমাটি দক্ষিণী কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রের আজীবন আয় ছাড়িয়ে গেছে। এর মধ্যে আছে ‘নিরু (৮৬ কোটি রুপি)’, ‘ভীষ্ম পার্বম (৮৯ কোটিরুপি)’ এবং গুরুভায়ুর অম্বলানাডায়িল (৯০ কোটি রুপি)।

 

 

 

আরেকটি বড় অর্জন হলো—দক্ষিণী ইন্ডাস্ট্রির ইতিহাসে নারী-নেতৃত্বাধীন সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ এখন শীর্ষে। এ পথে কল্যাণী প্রিয়দর্শনের সিনেমা পেছনে ফেলেছে কীর্তি সুরেশের ‘মহানতি’ (৮৫ কোটি রুপি) ও অনুশকা শেঠির ‘অরুন্ধতী’ (৬৯ কোটি রুপি)।