NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

সাফা কবিরকে চমকে দিলেন তার গৃহ পরিচারিকা


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

সাফা কবিরকে চমকে দিলেন তার গৃহ পরিচারিকা

শোবিজের জনপ্রিয় মুখ সাফা কবির। গেল ২৯ আগস্ট ছিল তার জন্মদিন। এই দিনে তাকে নানা দামী উপহার দিয়ে চমকে দেন কাছের মানুষরা। কিন্তু এবারের জন্মদিনে তিনি পেলেন একেবারেই ভিন্ন ধাঁচের উপহার। আর এটি তার হৃদয়ে গেঁথে গেছে অমূল্য স্মৃতি হয়ে।

সাফার বাসায় প্রায় চার-পাঁচ মাস ধরে কাজ করছে কিশোরী সানজিদা। বয়স হবে মাত্র ১৩-১৪ বছর। প্রতিদিনের কাজের ভিড় সামলেই সে চুপিসারে তৈরি করেছিল এক বিশেষ সারপ্রাইজ।

 

বাসার কাজের ফাঁকে বাইরে গিয়ে কিছু ফুল জোগাড় করে নিয়ে আসে সানজিদা। সেগুলো নিজ হাতে র‌্যাপ করে লুকিয়ে রাখে। শুধু তাই নয়, একটি কাগজে নিজের অনুভূতি লিখে তাতে শুভেচ্ছা জানায় তার প্রিয় ম্যামের জন্য। রঙতুলির আঁচড়ে সে যেন ভালোবাসার রঙ ছড়িয়ে দেয় কাগজজুড়ে।

জন্মদিনের মুহূর্তে সাফার হাতে সেই ফুল আর চিরকুট তুলে দেয় সানজিদা। অবাক হয়ে যান নায়িকা। খুশিতে তার চোখ ভিজে ওঠে। কারণ, এই ছোট্ট কিশোরীর আন্তরিকতায় যে নিখাদ ভালোবাসা মিশে ছিল। আর তাই এই ছোট উপহারটি তার কাছে হয়ে ওঠে জীবনের অন্যতম বড় উপহার।

 

মাঝে মাঝে হাজার কিংবা লাখ টাকার উপহারও এমন সরল অথচ আন্তরিক উপহারের কাছে ম্লান হয়ে যায়। সাফা কবিরও মনে করেন, এটি এখন পর্যন্ত তার প্রাপ্ত সেরা উপহার।

ঘটনাটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে মন্তব্য করছেন, ‘এটা ভীষণ কিউট।’ আবার কেউ লিখেছেন, ‌‘ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসেই। তা সে যে-ই হোক না কেন।’

সাফা কবির নিয়মিতই অভিনয় করছেন নাটকসহ ওটিটিতে। প্রায়ই শোনা যায় সিনেমাতেও নাম লেখাবেন অভিনেত্রী। তবে ব্যাটে বলে মিলছে না বলে এখনো সেটা হয়ে ওঠেনি।