NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

মুক্তির আগেই ইতিহাস সৃষ্টি করলো মন্ত্রী নায়কের সিনেমা


খবর   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

মুক্তির আগেই ইতিহাস সৃষ্টি করলো মন্ত্রী নায়কের সিনেমা

পবন কল্যাণ। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও নেতা। একদিকে তিনি নায়ক হিসেবে সিনেমার পর্দা কাঁপিয়ে চলেছেন। সেইসঙ্গে দায়িত্ব পালন করছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে। তার পরবর্তী ছবি‌‌ ‘ওজি’ মার্কিন যুক্তরাষ্ট্রের বক্স অফিসে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে।

‘হরি হরি ভীরা মাল্লু’ ছবির দুর্বল পারফরম্যান্সের পর ‘ওজি’ দিয়ে নিজের স্টারডম উদ্ধার করলেন পবন কল্যাণ। ‘ওজি’ ছবিটি মুক্তির আগে থেকেই রেকর্ড গড়তে শুরু করেছে। ছবির প্রি-সেলসের মাধ্যমে এই সিনেমা ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে। বর্তমান পরিস্থিতি দেখে এটি আগামী দিনগুলোতে বৃহত্তম ভারতীয় প্রিমিয়ারের মধ্যে একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

অ্যাকশন থ্রিলার ‘ওজি’ ছবিটির পরিচালক সুজিত। তিনি এর আগে ‘সাহো’ দিয়ে আলোচনায় আসেন। সেই ছবির বিশাল সাফল্যের পাঁচ বছর পর পবনকে নিয়ে ফিরছেন সুজিত। নায়কের ভক্তদের মধ্যে সিনেমাটি উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি প্রকাশিত ফায়ারস্টর্ম গানের মাধ্যমে ছবির হাইপ আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের তেলুগু প্রবাসী সম্প্রদায় ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে।

‘ওজি’ ছবির প্রি-সেলসে এখন পর্যন্ত ১৭,০৪৯টি টিকিট বিক্রি হয়েছে। ৩০৮টি ভেন্যুতে বিক্রি হয়েছে মোট ৫,০৫,৫১৪ ডলারের টিকিট বিক্রির ঘটনা ঘটেছে। এটি একটি অবিশ্বাস্য সাফল্য ভারতীয় সিনেমার জন্য। ছবির প্রিমিয়ার শো শুরু হতে এখনও ২৬ দিন বাকি। তার আগেই সিনেমাটি নিয়ে দর্শকের এমন আগ্রহ আশা জাগিয়েছে।

 

 

 

‘ওজি’ ছবিতে পবন কল্যাণ ছাড়াও অভিনয় করেছেন ইমরান হাসমি, প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাসসহ আরও অনেক তারকা। ছবিটি ২৫ সেপ্টেম্বর মুক্তি পাবে। এর আগে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইউএস প্রিমিয়ার।