NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

বক্তৃতা দিতে উঠে মঞ্চেই লুটিয়ে পড়লেন অভিনেতা


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

বক্তৃতা দিতে উঠে মঞ্চেই লুটিয়ে পড়লেন অভিনেতা

হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঞ্চেই লুটিয়ে পড়ে যান অভিনেতা। এরপর সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় হাসপাতালে। এখনো সেখানেই চিকিৎসাধীন জনপ্রিয় মালায়ালাম অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক রাজেশ কেশব। তার বয়স মাত্র ৪৯ বছর।

 

ঘটনাটি গত রবিবার রাতের, কোচির একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজেশ কেশব হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার অবস্থা অত্যন্ত সংকটজনক।

 

চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা না পেরোলে তার শারীরিক অবস্থার হালনাগাদ কোনো তথ্য নিশ্চিত করা যাবে না। অভিনেতার হৃদযন্ত্রের কিছুটা উন্নতি হলেও, চিকিৎসকদের আশঙ্কা মস্তিষ্কে সামান্য আঘাত থাকতে পারে তার।

ঘটনায় মুষড়ে পড়েছে মালায়ালাম চলচ্চিত্র ও টেলিভিশন জগৎ। রাজেশ কেশবের বন্ধু ও পরিচালক প্রতাপ জয়লক্ষ্মী ফেসবুকে অভিনেতার শারীরিক অবস্থার আপডেট দেন এবং তার দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় রাজেশ, প্রাণবন্ত উপস্থিতিতে যে মঞ্চ মাতিয়ে রাখতেন, তিনি যান্ত্রিক সহায়তায় স্থির হয়ে শুয়ে আছেন।’

 

রাজেশ কেশব আর কে নামে পরিচিত। টেলিভিশনে উপস্থাপক হিসেবে তিনি দারুণ জনপ্রিয়। বেশ কয়েকটি মালায়ালাম সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। তার আকস্মিক অসুস্থতার খবরে সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।