NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

যে সুখবর দিলেন মিথিলা


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৫, ১০:০৮ পিএম

যে সুখবর দিলেন মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা তার ভক্ত অনুরাগীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এলেন। জীবনে নতুন পরিচয়ে নিজেকে যুক্ত করলেন এই তারকা। দীর্ঘ পাঁচ বছরের গবেষণা যাত্রার পর সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি। সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে এ সুখবর জানিয়েছেন মিথিলা।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, 'আমি ভীষণ আবেগাপ্লুত ও গর্বিত হয়ে জানাচ্ছি, সফলভাবে আমার পিএইচডি থিসিস শেষ করেছি!'

 

তিনি আরও লেখেন, 'এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক দীর্ঘ যাত্রার সমাপ্তি। এই যাত্রা একদিকে মধুর আবার অন্যদিকে কষ্টমিশ্রিতও। আমার জন্য এই পথ বেছে নেওয়ার মানে ছিল- পূর্ণকালীন চাকরি, মাঝেমধ্যে অভিনয় আর পরিবারের বড় দায়িত্ব সামলানোর পাশাপাশি এই ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা।'

নিজের অভিজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, 'এই অভিজ্ঞতা আমার জন্য ছিল স্থিতিস্থাপকতার এক অসাধারণ পাঠশালা, যা আমাকে বুঝিয়েছে আমি আসলে কতটুকু সামলাতে সক্ষম। আমার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমি অপরিসীম কৃতজ্ঞ; তাদের অবিচল সমর্থনই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে।'

 

সবশেষে নামের সঙ্গে ডক্টর উপাধি যুক্ত করার আনন্দ জানিয়ে বলেন, 'আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে ও গর্বের সঙ্গে আমার নামের আগে সেই কাঙ্ক্ষিত উপাধি 'ডক্টর' যুক্ত করতে পারি। এই উপাধি আমি কঠোর পরিশ্রম করে অর্জন করেছি।'

মিথিলার এই পোস্টে তার ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ করছেন।

টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কাজের সঙ্গেও যুক্ত মিথিলা।