NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

যতই চাপ আসুক না কেন, আমরা তা মোকাবিলা করব: মোদী


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

যতই চাপ আসুক না কেন, আমরা তা মোকাবিলা করব: মোদী

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের আঘাত সামনে নিয়েই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ভারতের শক্তি যতবার পরীক্ষার মুখে পড়বে, দেশ ততবারই নিজেদের দৃঢ়তা আরও বাড়াবে। মোদী সোমবার (২৬ আগস্ট) আহমেদাবাদের একটি জনসভায় এমন মন্তব্য করেন তিনি।

মোদী বলেন, যতই চাপ আসুক না কেন, আমরা তা মোকাবিলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করতে থাকব। তার এই বক্তব্য সরাসরি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির দিকে ইঙ্গিত করেই দেওয়া বলেই মনে করা হচ্ছে।

 

ট্রাম্প প্রশাসন গত সপ্তাহেই ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর ফলে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে। বুধবার (২৭ আগস্ট) থেকে এই শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি তাদের জন্য ‘হুমকি’, আর তাই এই শাস্তিমূলক ব্যবস্থা।

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আজকের দুনিয়ায় অর্থনৈতিক স্বার্থের রাজনীতি চলছে, সবাই নিজেদের সুবিধা দেখছে। আমরা সেটা ভালো করেই দেখছি। কিন্তু ভারতের ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, কৃষক আর পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনো আপস হবে না।

 

গান্ধীর ভূমি থেকে দেওয়া এই প্রতিশ্রুতিতে মোদী আরও বলেন, এই দেশের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ছোট ব্যবসায়ী, কৃষক, পশুপালক- এদের স্বার্থ রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। চাপ যতই আসুক, আমরা আমাদের শক্তি আরও বাড়াব।

বিশ্লেষকদের মতে, মোদীর এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের প্রতি জবাব নয়, বরং দেশীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়ানোর একটি রাজনৈতিক কৌশলও। শুল্কবৃদ্ধির ফলে ভারতীয় রপ্তানি বাজারে চাপ তৈরি হলেও মোদী বোঝাতে চাইছেন- ভারত কোনোভাবেই পিছপা হবে না।