NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নামলেন ভারতীয় অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ পিএম

ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নামলেন ভারতীয় অভিনেত্রী

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর আবারও প্রমাণ করলেন, তিনি কেবল বিনোদন জগতেই নয় বরং মানবিক ইস্যুতেও সক্রিয় কণ্ঠস্বর। ফিলিস্তিন সংকটে তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়ে মুম্বাইয়ের রাস্তায় বিক্ষোভে অংশ নেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

সম্প্রতি আয়োজিত এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়ে স্বরা বলেন, ‌‌‘তারা (ফিলিস্তিনিরা) কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়।’

 

স্বরা আরও জানান, এই সংঘাত শুরু হয়েছে বলে দাবি করা হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া। দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের উপরই দোষ দেয়া হচ্ছে। এই অভিনেত্রী বলেন, ‘যদি বিশ্ব হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের প্রসঙ্গ তোলে তবে একইভাবে হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যুর কথাও বলতে হবে।’

স্বরা ভাস্কর জানান, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই ভারতের ভেতরেই তাকে তীব্র ট্রলের মুখে পড়তে হচ্ছে তাকে। ইনস্টাগ্রামে ফলোয়ার কমে যাচ্ছে, তাকে উদ্দেশ্য করে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। তবুও থেমে নেই তিনি। নিজের মতো করে প্রতিবাদ করে যাচ্ছেন ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে।