NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ট্রাম্পের পক্ষে মার্কিন আদালতের রায়, বহিষ্কারের মুখে ৬০ হাজার অভিবাসী


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

ট্রাম্পের পক্ষে মার্কিন আদালতের রায়, বহিষ্কারের মুখে ৬০ হাজার অভিবাসী

যুক্তরাষ্ট্রে ৬০ হাজার অভিবাসীর অস্থায়ী সুরক্ষা (টিপিএস) বাতিলে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছেন একটি আপিল আদালত। এসব অভিবাসী মূলত হন্ডুরাস, নিকারাগুয়া ও নেপালের নাগরিক।

বুধবার (২০ আগস্ট) সান ফ্রান্সিসকোভিত্তিক ৯ম মার্কিন সার্কিট কোর্ট অব আপিলস এক জরুরি স্থগিতাদেশ জারি করেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া আগের আদেশ কার্যকর থাকছে না। অভিবাসী অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে হন্ডুরাস, নিকারাগুয়া ও নেপালের নাগরিকদের জন্য দেওয়া টিপিএস বাতিল করেছে।

 

এ রায়ের ফলে নেপালের প্রায় সাত হাজার নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে সরানোর সুযোগ তৈরি হলো, যাদের টিপিএস সুরক্ষা ৫ আগস্ট শেষ হয়ে গেছে। হন্ডুরাসের ৫১ হাজার এবং নিকারাগুয়ার তিন হাজার নাগরিকের সুরক্ষা ৮ সেপ্টেম্বর শেষ হবে। এরপর তারাও বহিষ্কারের আওতায় পড়বেন।

 

আদালতের বিচারকরা লিখেছেন, ২০২৫ সালের ৩১ জুলাই জেলা আদালত যে আদেশ দিয়ে অভিবাসীদের পক্ষে সুরক্ষা বাড়িয়েছিলেন, সেটি আপাতত স্থগিত থাকলো।

এর আগে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালত টিপিএস বাতিলের সিদ্ধান্ত নভেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন। বিচারক তখন বলেন, হঠাৎ সুরক্ষা প্রত্যাহার করলে অভিবাসীরা ‘অপূরণীয় ক্ষতির’ শিকার হবেন। এতে শ্রমশক্তি ও সামাজিক অবদানের দিক থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং সমাজও ক্ষতিগ্রস্ত হবে।

 

তবে বুধবারের সংক্ষিপ্ত রায়ে আপিল আদালত কোনো কারণ ব্যাখ্যা করেননি। এ নিয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অভিবাসন আইন ও নীতিবিষয়ক কেন্দ্রের সহ-পরিচালক আহিলান আরুলানান্থাম বলেছেন, আদালতের এই সিদ্ধান্তে কোনো যুক্তি নেই, কেন এটিকে জরুরি বলা হচ্ছে তাও স্পষ্ট নয়। এটি যথাযথ প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক এবং আমাদের মক্কেলরা এর চেয়ে বেশি প্রাপ্য।

টিপিএস সুরক্ষার আওতায় যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলা করা দেশগুলোর নাগরিকরা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। এতে তারা কাজ ও ভ্রমণের অনুমতিও পান।

কিন্তু ট্রাম্প প্রশাসন শুরু থেকেই এই সুরক্ষা বাতিলে জোর দিচ্ছে, যাতে আরও বেশি অভিবাসীকে সরানোর সুযোগ তৈরি হয়। এর অংশ হিসেবে আফগান, হাইতিয়ান, ভেনেজুয়েলান এবং ক্যামেরুনের নাগরিকদের সুরক্ষা বাতিলেরও চেষ্টা চালিয়েছে প্রশাসন—যদিও এসব দেশে পরিস্থিতি এখনো অনিশ্চিত ও ভয়াবহ।