NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৭৩


খবর   প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৭৩

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৭ শিশুসহ ৭৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটিতে অধিকাংশ যাত্রীই ছিল ইরান থেকে বিতাড়িত আফগান নাগরিক। একজন তালেবান কর্মকর্তা বিবিসি পশতুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে হেরাত প্রদেশে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর কাবুলগামী একটি বাসে আগুন ধরে যায়। হেরাতের তালেবানের তথ্য ও সংস্কৃতি পরিচালক আহমাদুল্লাহ মোত্তাকি এ তথ্য জানিয়েছেন। এই কর্মকর্তা জানান, বাসের সবাই নিহত হয়েছেন। এছাড়া পাশাপাশি অন্যান্য যানবাহনের দুজনও নিহত হয়েছেন।

 

সাম্প্রতিক সময়ে সংঘাতের কারণে পালিয়ে আসা অবৈধ আফগান অভিবাসীদের বহিষ্কারের পদক্ষেপ নিয়েছে ইরান। সে কারণেই ইরান থেকে আফগানিস্তানে আসছিলেন ওই অভিবাসীরা।

আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে একটি শহরের কথা উল্লেখ করে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী এএফপিকে বলেন, সব যাত্রীই অভিবাসী ছিলেন। তারা ইসলাম কালা থেকে গাড়িতে উঠেছিলেন।

 

হেরাত পুলিশ জানিয়েছে যে বাস চালকের অতিরিক্ত গতি এবং অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ। সেখানে কয়েক দশক ধরে সংঘাতের কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়কে যান চলাচলের নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করা হয় না।

১৯৭০ সালের পর থেকে কয়েক লাখ আফগান নাগরিক ইরান ও পাকিস্তানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর বিপুল সংখ্যক আফগান নাগরিক দেশ ছেড়েছে।

এর আগে জুলাই মাসের মধ্যে অবৈধ আফগান নাগরিকদের স্বেচ্ছায় ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৫ লাখের বেশি আফগান ইরান ছেড়েছেন। তাদের কেউ কেউ বংশ পরম্পরায় ইরানে ছিলেন।