NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

আইসিইউতে পরীমনির মেয়ে, সেই অনুষ্ঠানের পর সপরিবারে জ্বরাক্রান্ত


খবর   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

আইসিইউতে পরীমনির মেয়ে, সেই অনুষ্ঠানের পর সপরিবারে জ্বরাক্রান্ত

দুই সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউড তারকা পরীমনি। সোমবার দিবাগত রাতে ফেসবুকে জানান পরিবারের দুর্ভোগের কথা। মেয়েকে আইসিইউতে রেখে নিজেও জ্বরের চিকিৎসা নিচ্ছেন তিনি। তার পরিবারের সবাই জ্বরাক্রান্ত হতে শুরু করেছেন সেই অনুষ্ঠানের পর থেকে।

ফেসবুকে পরীমনি লিখেছেন, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।

 

অভিনেত্রীর সহকারী জানিয়েছেন চিকিৎসকের পরামর্শে তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকেই হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তবে আজ আইসিইউতে রাখা হয়েছে মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে।

jagonews24.com

 

গত ১০ আগস্ট ছিল পরীমনির ছেলে পদ্মর তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি। ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমনি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন। ধারণা করা হচ্ছে, সেদিন ভাইরাস আক্রান্ত কোনো অতিথি জ্বরের জীবাণু নিয়ে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন।

পরীমনির সহকারী জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে। তবে জ্বর ছাড়ছে না, শরীরে ব্যাথাও আছে। আরও কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে, থাকতে হবে চিকিৎসকদের পরিচর্যায়।

শিগগির ‘গোলাপ’ ছবির শুটিং শুরু করবেন পরীমনি। এর মধ্যে পরিচালকের সঙ্গে কয়েকবার চিত্রনাট্য নিয়ে আলাপ করেছেন। ‘গোলাপ’ সিনেমায় তিনি অভিনয় করবেন নিরবের বিপরীতে। নিরব ও পরীমনি জুটির প্রথম চলচ্চিত্র ‘গোলাপ’-এর পরিচালক সামছুল হুদা। তিনি জানিয়েছেন, এটি হতে যাচ্ছে একটি রাজনৈতিক থ্রিলার।