NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ট্রাম্প-পুতিনের বৈঠক নিয়ে আশাবাদী নন ইউক্রেনীয়রা


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ট্রাম্প-পুতিনের বৈঠক নিয়ে আশাবাদী নন ইউক্রেনীয়রা

ইউক্রেনে শুক্রবার (১৫ আগস্ট) একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। ধন্য কুমারী মেরির স্বর্গারোহণ উৎসব। বিশ্বাসীদের ধারণা, এই দিনে তিনি সব প্রার্থনার জবাব দেন। কিন্তু এদিন সকালে রাজধানী কিয়েভের সেন্ট মাইকেলের গির্জায় যখন ভক্তরা প্রার্থনার জন্য জড়ো হচ্ছিলেন, তখন আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে মানুষের মনে তেমন কোনো আশাবাদ দেখা যায়নি।

 

ইউক্রেনের যুব দাতব্য সংস্থার প্রধান তেতিয়ানা লোপুশানস্কা গির্জার বাইরে তহবিল সংগ্রহের জন্য মিষ্টি বিক্রি করছিলেন। তিনি বলেন, এই আলোচনায় আমাদের আমন্ত্রণই জানানো হয়নি। এ থেকেই বোঝা যায়, আমাদের জন্য এর ফল ভালো কিছু হবে না। তিনি আরও যোগ করেন, মিত্রদের সমর্থন অবশ্যই জরুরি, কিন্তু শুধু ট্রাম্পের ওপর নির্ভর করে আমরা আমাদের জন্য কোনো চুক্তি আশা করতে পারি না।

সেন্ট মাইকেলের প্রার্থনায় অংশ নেওয়া কার্ডিওলজিস্ট সোফিয়া লিপোভেতস্কা বলেন, তিনি আলাস্কা নিয়ে খুবই সন্দিহান। তার ভাষায়, ইউক্রেন যুদ্ধের সমাধান ইউক্রেনীয়দের ছাড়া নির্ধারণ করা সম্পূর্ণ ভুল। একমাত্র ইউক্রেনীয়রাই এই সিদ্ধান্ত নিতে পারে।

 

তিনি বলেন, আজকের দিনে ট্রাম্প ও পুতিনের চেয়ে ঈশ্বরের প্রতি তার আস্থা বেশি।

এদিকে, শুক্রবার রাশিয়ার তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিশেষ বাহিনী রাশিয়ায় একাধিক হামলা চালিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, রাশিয়ার সামারা অঞ্চলের সিজরান তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর দাবি, ওই শোধনাগারে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই স্থাপনাটি বিভিন্ন ধরনের জ্বালানি উৎপাদন করে,যা রুশ বাহিনীকে সরবরাহ করা হয়।