NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

বাইডেনের ছেলের বিরুদ্ধে মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

বাইডেনের ছেলের বিরুদ্ধে মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের মামলা করার হুমকি দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলেনিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন যৌন অপরাধী জেফরি এপস্টেইন–– হান্টার বাইডেনের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করেছেন মেলেনিয়া।

 

বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ আদায়ের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হান্টার বাইডেনের আইনজীবীদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন মার্কিন ফার্স্টলেডির আইনজীবীরা।

এই মাসের শুরুতে হান্টার বাইডেন একটি সাক্ষাৎকারে এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের পুরোনো সম্পর্কের সমালোচনা করেছিলেন।

 

ডোনাল্ড ট্রাম্প এপস্টেইনের বন্ধু ছিলেন, তবে ২০০০ সালের গোড়ার দিকে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্প ও মেলেনিয়ার বিয়ে হয়।